• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৩:১৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি

১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০

সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি

অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ১৩ জুন শনিবার পর্যন্ত মোট ৫৫ হাজার ১৩৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

১৪ জুন রোববার হজ অফিসের কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এ পর্যন্ত মোট ১৩১টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬১টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৩১টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত ৪ হাজার ৩১৩ জন হাজি এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫০ হাজার ৮২০ জন হাজি দেশে ফিরেছেন।

আরও পড়ুন

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৫১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এসব হজযাত্রীদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৩৬ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিভিন্ন ধরনের অসুস্থতায় সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৭ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন।

সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৬৩ হাজার ৪২৭ জন হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৭ হাজার ৮১০ জন হাজিকে সেবা প্রদান করেছে।

আরও পড়ুন

যুক্তরাজ্যের স্কুলে ধর্মীয় শিক্ষা প্রসারে বিশেষ উদ্যোগ মুসলিম সংগঠনগুলোর

এ বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়ে ২১ মে শেষ হয়।

চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয় এবং তা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯