• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৩:০৬ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

শুধু অর্থের জন্য অসুস্থ কাউকে সৌদি আরবে না নেয়ার অনুরোধ

১৪ আগস্ট ২০২৫ সকাল ১১:৩১:৩৮

শুধু অর্থের জন্য অসুস্থ কাউকে সৌদি আরবে না নেয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: শুধু অর্থের জন্য দুর্বল, অসুস্থ এবং হজ করার মতো ফিট নন এমন কাউকে সৌদি আরবে না নেয়ার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

১৪ আগস্ট বৃহস্পতিবার জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই অনুরোধ জানান তিনি।

উপদেষ্টা বলেন, সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেয়ার দাবি ও মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে অনুরোধ করবে ঢাকা। এ বছরের ন্যায় ২০২৬ সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, মধ্যসত্ত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এছাড়াও হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে বলেও জানান তিনি।

সৌদি আরবে জর্দা মাদক হিসেবে গণ্য হয় জানিয়ে তিনি আরও বলেন, জর্দা, সিগারেট নিয়ে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাই এসব না নিতেও নিরুৎসাহিত করেন ধর্ম উপদেষ্টা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৯:৪৫

কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৫:৩০