• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩৮:২৯ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ হাজি

২৮ জুন ২০২৫ দুপুর ১২:০৭:৫২

দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ হাজি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫১ হাজার ৭৪১ জন।

২৮ জুন শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

হজযাত্রী পরিবহনে এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে। তারা এ পর্যন্ত ১৪৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৬ ও সৌদি এয়ারলাইনস ৬০ ও ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

আরও পড়ুন

আজকের নামাজের সময়সূচি (২ নভেম্বর ২০২৬)

এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৪ হাজার ৯৭২ জন, সৌদি এয়ারলাইনসে ২৩ হাজার ও ফ্লাইনাস এয়ারলাইনসে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন হাজি। 

এদিকে, হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৪১ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। 

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরও পড়ুন

১ নভেম্বর ২০২৬, রবিবার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ১০ জুলাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ