অনলাইন ডেস্ক: তাওবা ও ইস্তিগফার মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। মানুষ যতই সতর্ক থাকুক, জেনে-না জেনে তার দ্বারা নানা ভুল-ত্রুটি ও গুনাহ সংঘটিত হতে পারে। আর এসব থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য তাওবার দরজা উন্মুক্ত রেখেছেন।
ইস্তিগফার বান্দার অন্তরকে পরিশুদ্ধ করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করে। রাসুলুল্লাহ (সা.) নিজেও নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। তাই একজন মুমিনের উচিত জীবনের প্রতিটি পর্যায়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ইস্তিগফারের মাধ্যমে আন্তরিকভাবে তার দিকে ফিরে আসা।
হাদিসে বর্ণিত একটি ইস্তিগফার হলো,
أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল আজীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যূমু, ওয়া আতূবু ইলাইহি।
অর্থ: ‘আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও সংরক্ষক। আর আমি তারই কাছে তাওবা করছি।’ (তিরমিজি, হাদিস : ৩৫৭৭)
সূত্র: কালের কণ্ঠ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available