• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৫১:১২ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়াও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

২৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৬:২৩

বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়াও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের’ প্রকাশ্য হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিউদ্দীন বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়াও নিরাপদ থাকবে না।  

২৬ নভেম্বর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ হুঁশিয়ারি দেন। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, যেখানেই জুলুম ও আগ্রাসন দেখা দেবে, সেখানেই রুখে দাঁড়ানোর মানসিকতা বাংলাদেশের মানুষের রয়েছে।  

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা গোটা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দাবিয়ে রাখতে পারেনি; সেখানে বাহির থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকাবুলি ছাড়া আর কিছু নয়। তারা আরও দাবি করেন, জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক ভয়ে আছে এবং সে কারণেই পশ্চিমবঙ্গের নেতাদের লেলিয়ে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকি পরোয়া করে না বলেও উল্লেখ করেন তারা।   

আরও পড়ুন

গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত সরকার: রাশেদ খাঁন

নেতৃদ্বয় বলেন, আজ বাংলাদেশ মানেই আওয়ামী লীগ বা শেখ পরিবার নয় এবং এই বাস্তবতা বদলে গেছে। ভারতের হুঁশে ফেরা উচিত বলে মন্তব্য করে তারা দাবি করেন, ১৭ বছর ধরে আধিপত্যবাদী ভারত সার্বভৌমত্ব হরণের চক্রান্ত করেছে এবং বিভিন্ন সময় সংঘটিত হত্যা ও নির্যাতনের দায় তাদের ওপর বর্তায়।  

বিবৃতিতে আরও বলা হয়, নিজের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় ব্যর্থ হয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান ফেরি করছে। চব্বিশে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না উল্লেখ করে নেতারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে এবং কোনো অজুহাতে আঘাত করলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে। একই সঙ্গে সামরিকভাবে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোও ভ্রাতৃত্বের সূত্রে পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন হেফাজত নেতৃদ্বয়।

এটিভি/আরএম   

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ