• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৫:৪২ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

বিএনপিকে দোষারোপ করে দায় এড়ানোর চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন

১৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৬:৪৬

বিএনপিকে দোষারোপ করে দায় এড়ানোর চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের অরাজকতা ও তাণ্ডবের জন্য বিএনপিকে দোষারোপ করে জামায়াত-শিবির দায় এড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

১৫ নভেম্বর রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী অরাজকতা ও তাণ্ডবের প্রতিবাদে কোথাও কি জামায়াত-শিবির রাজপথে নেমেছে? বরং আওয়ামী অরাজকতার জন্য বিএনপিকে দোষারোপ করে দায় এড়ানোর চেষ্টা করেছে জামায়াত-শিবির। গোপালগঞ্জের ঘটনায় সরকার চাইলে কঠোরতা অবলম্বন করতে পারে, কিন্তু এটি করতে গেলে বহু হতাহতের ঘটনা ঘটতে পারে, যেটি অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির নেতাদের রক্ষা করতে গিয়ে সংঘটিত হয়েছিল। এ হতাহতের ঘটনাকে ক্যাশ করতে পারে আওয়ামী লীগসহ অন্যান্য দেশি-বিদেশি অপশক্তি। এ কারণে সরকারকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।’

আরও পড়ুন

আসিফকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, গতবার তো পালায় আসছিল

তিনি বলেন ‘আওয়ামী দুর্বৃত্তদের এ অরাজকতাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। আর সেটির জন্য শুধু বিএনপি ও ছাত্রদল মাঠে থাকলেই হবে না, জামায়াত-শিবির, এনসিপিসহ গণ-অভ্যুত্থানের সব শক্তিকে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে। কিন্তু জামায়াত ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের মাধ্যমে যে ফাঁদে পা দিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর না হওয়ার যে কমিটমেন্ট করে এসেছে, সেখান থেকে বের হতে পারবে? জামায়াত যদি ভারতীয় ফাঁদ থেকে বের হয়ে রাজপথে নামে আমিও তাদের সাধুবাদ জানাব, ইনশাআল্লাহ।’

পোস্টে তিনি আরও বলেন, সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের গোপালগঞ্জে জড়ো করে এবং গোপালগঞ্জকে জিম্মি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না। বরং এ তাণ্ডব ও অরাজকতা অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবেন গোপালগঞ্জের সাধারণ মানুষ।

রাশেদ খাঁনের ভাষ্য, আওয়ামী অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের কারণে চিকিৎসা, গ্যাস, বিদ্যুৎ, ওষুধ, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য নাগরিক সেবা প্রদানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম ব্যাহত হবে।

আরও পড়ুন

‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’

তিনি বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষের জীবন স্বাভাবিক রাখতে আওয়ামী দুর্বৃত্তদের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করতে হবে। একই সঙ্গে গোপালগঞ্জবাসীকে নাগরিক মর্যাদা ও অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। অরাজকতা ও অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রত্যাশাও ব্যক্ত করেন রাশেদ খাঁন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)
১৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:১৩