• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:৪৭:০৫ (15-Aug-2026)
  • - ৩৩° সে:

বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

১৫ আগস্ট ২০২৬ দুপুর ১২:৪২:০৮

বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার কারিগর বলে মন্তব্য করেছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে ১৫ আগস্ট শনিবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দল ক্ষমতায় এসেছে বলে আপসহীন নেত্রীর নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না।

এক-এগারো এবং আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে খালেদা জিয়া রাজনৈতিক কোনো চাপে নতি স্বীকার করেননি উল্লেখ করে সেই আদর্শ ধারন করে দেশ গঠনে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের শীর্ষ নেতারা।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আহত ২
গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আহত ২
১৫ আগস্ট ২০২৬ দুপুর ১২:৫৭:০১




রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৯
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৯
১৫ আগস্ট ২০২৬ সকাল ১১:৫২:১৭


কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম
কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ আগস্ট ২০২৬ সকাল ১১:০৯:৩৮