• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:৫৩:১১ (15-Aug-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আহত ২

১৫ আগস্ট ২০২৬ দুপুর ১২:৫৭:০১

গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আহত ২

ডেস্ক রিপোর্ট: কালীগঞ্জে এক ব্যবসায়ীর বসতবাড়িতে 'ডাকাত বেশে' ঢুকে কুপিয়ে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুজন আহত হয়েছেন। আজ ১৫ আগস্ট শনিবার ভোররাতে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম কামরুন্নাহার আক্তার (৩৫)। তিনি নগরবেলা গায়েনবাড়ি এলাকার বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের (৪১) স্ত্রী। হামলায় গুরুতর আহত হয়েছেন মঞ্জুরুল ইসলাম এবং তার মেয়ে শানজিদা আক্তার মিম (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত তিনটার দিকে মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত। এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে তারা। বাড়িতে ঢুকেই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে শুরু করে।

এ সময় আক্রান্তদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ততক্ষণে মঞ্জুরুল ইসলামের স্ত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফয়জুর রহমান জানান, দুর্বৃত্তদের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ছাড়া তার স্বামী ও মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বজনেরা হাসপাতালে নিয়ে গেছেন।

তিনি বলেন, বাড়ির ভেতরের আসবাবপত্র সব গোছানো অবস্থায় রয়েছে। বাড়ির সদস্যরা হাসপাতালে থাকায় কোনো মালামাল খোয়া গেছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ডাকাত বেশে এসে এই হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসছেন।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আহত ২
গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আহত ২
১৫ আগস্ট ২০২৬ দুপুর ১২:৫৭:০১




রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৯
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৯
১৫ আগস্ট ২০২৬ সকাল ১১:৫২:১৭


কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম
কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ আগস্ট ২০২৬ সকাল ১১:০৯:৩৮