• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:১৭:২৮ (15-Aug-2026)
  • - ৩৩° সে:

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫ আগস্ট ২০২৬ সকাল ১১:১৯:৫০

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ১৫ আগস্ট শনিবার সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

জানা যায়, নতুন এই ভবন চালুর ফলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা ১ হাজারটিতে উন্নীত হলো। নতুন ভবনটি ১৫ তলা বিশিষ্ট। এর নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে।

সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও রয়েছে। উপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সেখানে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন।

দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবা বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৯
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৯
১৫ আগস্ট ২০২৬ সকাল ১১:৫২:১৭


কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম
কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ আগস্ট ২০২৬ সকাল ১১:০৯:৩৮