• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৩৬:৫৫ (16-May-2026)
  • - ৩৩° সে:

সরকারে থাকলে জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করে বিএনপি: প্রধানমন্ত্রী

১৬ মে ২০২৬ দুপুর ০২:৩১:৪১

সরকারে থাকলে জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করে বিএনপি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। এরইমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইমাম, মোয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করা হয়েছে।

১৬ মে শনিবার দুপুরের দিকে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের তিনটি প্রধান দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন, যার মধ্যে অন্যতম ছিল কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।

Ad

প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে’। একই সঙ্গে তিনি সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে সরকারের বিরুদ্ধে কথা বললে গুম, মামলা করা হতো। দেশের মানুষ ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে তাদেরকেই দেশ থেকে বিতাড়িত করেছে। দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য বহু মানুষ শহীদ হয়েছে। বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে।

দেশকে পুনর্গঠন করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এই দেশের মানুষ এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল। কিন্তু দেশের মানুষ মুক্ত করেছে সেই অবস্থা থেকে। তবে শুধু দেশ স্বাধীন করলে হবে না। দেশ যদি স্বাধীন করি, দেশকে যদি স্বৈরাচারমুক্ত করি, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা।

তথ্যসূত্র: যমুনা টিভি, কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us