• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৫০:৩৪ (10-Jul-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত আমির

১০ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৭:২০

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে চট্টগ্রাম সফর করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

১০ জুলাই শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে তিনি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সফরের অংশ হিসেবে তিনি সাতকানিয়া ও চট্টগ্রাম মহানগরীর বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সূত্র: চ্যানেল২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
১০ জুলাই ২০২৬ সকাল ১১:১৬:৪৩




Follow Us