• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৯:০৮ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রশ্ন করার চর্চাই গড়ে তুলবে জ্ঞানভিত্তিক তরুণ সমাজ : রুহুল কবির রিজভী

১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৫:৩২

প্রশ্ন করার চর্চাই গড়ে তুলবে জ্ঞানভিত্তিক তরুণ সমাজ : রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তরুণ ও কিশোরদের মধ্যে প্রশ্ন করার মানসিকতা গড়ে তোলার মাধ্যমে জ্ঞানভিত্তিক, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী সমাজ নির্মাণ সম্ভব, যা রাষ্ট্রের অগ্রগতির নতুন পথ উন্মোচন করবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রশ্ন করার চর্চাই জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের মূল ভিত্তি। তরুণদের প্রশ্ন করার অবাধ সুযোগ দিলে সেখান থেকে নতুন-নতুন ধারণা, চিন্তা তৈরি হবে। যা ভবিষ্যতে দেশের সংকট নিরূপণ ও জাতীয় পরিকল্পনা প্রণয়নে সবচেয়ে বড় উপাদান জোগাবে।

১০ অক্টোবর শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফ্ফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএফ) আয়োজিত ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রশ্ন করার মাধ্যমে যেমন শিক্ষা অর্জন ও অন্তরের পরিচর্যার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা তরুণদের নতুন-নতুন ধারণাকে কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ না থেকে তিনি তরুণ সমাজকে বন্ধু-বান্ধব ও সহপাঠীদের সঙ্গে দেশ, সমাজ ও নানা বিষয়ে গঠনমূলক আলোচনা ও চিন্তা-ভাবনা করার আহ্বান জানান।

জেআরএফ’র মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদী রাজত্বকালে মুক্তচিন্তা, বাকস্বাধীনতা ও স্বায়ত্তশাসনের পরিবেশ সংকুচিত হয়েছিল। এত প্রতিকূলতার মধ্যে তখনও জেআরএফ সামাজিক ও সেবামূলক কাজ চালিয়ে গেছে।

অতীতে কঠোর বিধিনিষেধ ও রাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যেও জেআরএফ তাদের কার্যক্রম যেমন- ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন ও কোভিড-১৯ মহামারি ও ডেঙ্গু প্রাদুর্ভাবের সময় জনস্বাস্থ্য বিষয়ক উদ্যোগ পরিচালনা অব্যাহত রেখেছিলো তা উল্লেখ করে তিনি সংগঠনটির বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেআরএফ’র নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা
প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:২৮


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা স্থগিত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা স্থগিত
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:১১

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০০:৫১