• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৯:২১ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা

১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪২

খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা একটি ভুল সিদ্ধান্ত ছিল।

৯ অক্টোবর শুক্রবার রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

ইয়ার গোলান জানান, ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা ইসরায়েলের স্বার্থের অনুকূলে আসেনি। খামেনির পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ায় ইরানের নেতৃত্ব আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে বলে দাবি করেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তিনি বলেন, ইরান সরকারকে উৎখাত করার একটি অবাস্তব লক্ষ্য তাড়া করছেন তিনি, যা বাস্তবে অর্জিত হয়নি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার জবাবে মিসাইল ও ড্রোন হামলা চালায় তেহরান এবং কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা
প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:২৮


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা স্থগিত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা স্থগিত
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:১১