• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৬:২০ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা

১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:২৮

প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বিনিয়োগে চালু করা বিশেষ ব্যাংকিং হিসাব এনআরসিটিএ (নন-রেসিডেন্ট কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট) পরিচালনার নিয়মে পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আরও বেশি ব্যাংকে হিসাব খোলার সুযোগ পাবেন প্রবাসীরা।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকেও এই হিসাব খোলা যাবে। এ ক্ষেত্রে সঞ্চয়ী, চলতি ও মেয়াদি— প্রয়োজন অনুযায়ী এই তিন ধরনের হিসাব খোলার সুযোগ মিলবে। পাশাপাশি ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা এবং নিজের বৈদেশিক মুদ্রা হিসাব থেকে স্থানান্তর করা টাকা এই হিসাবে জমা রাখা যাবে।

সার্কুলারে বলা হয়েছে, এই হিসাবের টাকা দিয়ে দেশে খরচ মেটানো, অন্য হিসাবে টাকা পাঠানো এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে। পাশাপাশি এই হিসাবে জমা টাকা জামানত রেখে ঋণ নেওয়া যাবে। সেই সঙ্গে হিসাবের মূল টাকা এবং এর ওপর অর্জিত সুদ বা মুনাফা বিদেশে পাঠানো যাবে।

এ ছাড়াও পরিবর্তিত নিয়ম অনুযায়ী অনলাইন ব্যাংকিংয়ের সুযোগ থাকছে। এ ক্ষেত্রে ব্যাংকগুলো প্রবাসীদের জন্য অনলাইনে হিসাব খোলা ও ই-ব্যাংকিং সেবা দিতে পারবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা
প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:২৮


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা স্থগিত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা স্থগিত
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:১১

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০০:৫১