• ঢাকা
  • |
  • রবিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ০৩:৫১:৪৯ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

সরকারে ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বাধা: রিজভী

৪ অক্টোবর ২০২৫ দুপুর ০১:১৪:৩৬

সরকারে ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বাধা: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারে ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বড় বাধা।

৪ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

রিজভী বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে।

তিনি বলেন, সরকারে ধর্মভিত্তিক দলের লোকরা, সুষ্ঠু নির্বাচনে বড় বাধা।

তিনি আরও বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। গত ১৫ বছর কারা আপোষহীন লড়াই করেছে তা সাধারণ মানুষ জানে।

তিনি বলেন, দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত; তারা পূর্বের মতো ডামি নির্বাচন চায় না।

এসময় ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসকে বিকৃতি করার সমালোচনাও করেন রুহুল কবির রিজভী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:৩২





বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৮


ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১



Follow Us