• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:২৮:৩৯ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগের ইতিহাস, ভারতের নির্লজ্জ দালালে পরিণত হওয়ার ইতিহাস: মাহফুজ আলম

২৪ জুন ২০২৬ দুপুর ১২:১৩:০১

আওয়ামী লীগের ইতিহাস, ভারতের নির্লজ্জ দালালে পরিণত হওয়ার ইতিহাস: মাহফুজ আলম
“ফাইল ছবি”

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস ও আদর্শিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্ফোরক পোস্ট দিয়েছেন।

২৪ জুন বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি দলটির জন্মলগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।

পোস্টে মাহফুজ আলম দাবি করেন, আওয়ামী লীগের জন্ম হয়েছিল পূর্ব পাকিস্তান আন্দোলন ও অখণ্ড বাংলার ব্যর্থতা থেকে। তিনি বলেন, “পূর্ব পাকিস্তান আন্দোলনের তাত্ত্বিকরাই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি দাঁড়িয়ে করিয়েছিলেন। যেমন, মোহাম্মদ আব্দুস সাদেক, যিনি ১৯৪৭ সালের আগেই স্বাধীন পূর্ব পাকিস্তান বা অখণ্ড বাংলার অর্থনীতির রূপরেখা দিয়েছিলেন এবং ১৯৫৪ সালে ‘দুই অর্থনীতি’র তত্ত্ব প্রবর্তন করেছিলেন, যা পরবর্তী সময়ে ছয় দফার ভিত্তি হিসেবে কাজ করে।”

মাহফুজ আলম তার পোস্টে দাবি করেন, মোহাম্মদ আব্দুস সাদেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের বাঙালি মুসলমান অর্থনীতি গ্র্যাজুয়েট ছিলেন এবং পরবর্তী সময়ে ইসলামিয়া কলেজে শিক্ষকতা করেছেন। শেখ মুজিবুর রহমান যখন ওই কলেজে পড়াশোনা করতেন, তখন আব্দুস সাদেক সেখানে শিক্ষক ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের পর আওয়ামী লীগ অখণ্ড ভারত ও পাকিস্তান—উভয় শক্তির প্রতিপক্ষ হয়ে উঠলেও পরবর্তী সময়ে ‘মুজিববাদ’ ও ‘বাকশাল’ এর মাধ্যমে দলটিকে ভারতের সেবাদাসে পরিণত করা হয়েছে। তার মতে, তরুণ শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সালের ৭ জুন বঙ্গভঙ্গের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, অথচ বর্তমান সময়ে সেই বঙ্গভঙ্গের দিনটি পশ্চিমবঙ্গে পালন করা হচ্ছে।

মাহফুজ আলম দাবি করেন, ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতেই ‘বাংলাদেশ’ নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ১৯৫০ সালেই মোগলটুলির সেই আওয়ামী লীগ বিক্রি হয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

পোস্টের শেষে তিনি বলেন, “আওয়ামী লীগের ইতিহাস পলাশীর গ্লানির দিনে বাংলার গৌরব পুনরুদ্ধারের জন্য দল গঠন থেকে শুরু করে কালক্রমে ভারতের নির্লজ্জ দালালে পরিণত হওয়ার ইতিহাস। তারা নিজেদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে গণতন্ত্র হত্যা, লুটপাট ও ফ্যাসিবাদ কায়েম করেছে।”

তিনি আরও দাবি করেন, একসময় বাঙালি যাদের ভ্রাতা হিসেবে গণ্য করত, আজ তারা তাদের পুরনো শত্রু ‘অখণ্ড ভারত’পন্থীদের দয়ার ওপর টিকে আছে এবং জনগণ তাদের প্রত্যাখ্যান ও উৎখাত করেছে।

পোস্টের সাথে তিনি একটি পুরনো খবরের কাগজের ক্লিপিং যুক্ত করেছেন, যেখানে শেখ মুজিবুর রহমানের বঙ্গভঙ্গ বিরোধী বক্তব্যের প্রসঙ্গ উঠে এসেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২









Follow Us