• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০৩:৪৩ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

খালিদুজ্জামান ১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি: রাশেদ খাঁন

১৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৬:১৮

খালিদুজ্জামান ১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট: গত সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী চিকিৎসক খালিদুজ্জামানকে নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে খালিদুজ্জামানকে রাজপথে আন্দোলনে দেখা যায়নি। অথচ, এখন তিনি আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।

১৬ অক্টোবর শুক্রবার নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় খালিদুজ্জামান সামাজিক যোগাযোগমাধ্যমেও শেখ হাসিনার বিরুদ্ধে সরব ছিলেন না। অথচ, বর্তমানে তিনি বিভিন্ন পোস্টের মাধ্যমে তাদের আন্দোলন-সংগ্রামকে নেতিবাচকভাবে তুলে ধরছেন।

তিনি আরও দাবি করেন, খালিদুজ্জামানের ফেসবুক পেজটি ২০২৪ সালের ২৫ আগস্ট খোলা হয়েছে। তার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে নিজেদের বিপ্লবী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

রাশেদ খাঁন তার পোস্টে খালিদুজ্জামানের রাজনৈতিক অবস্থান ও অতীত ভূমিকা নিয়েও কটাক্ষ করেন। একই সঙ্গে জামায়াত-শিবিরের রাজনীতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের রাজনীতিকে কলুষিত করছে বলে তিনি মনে করেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪২:২০


জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি আজ
জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি আজ
১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:১০:৪৫