• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০৩:২২ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

ভোলাহাট সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ

১৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২১:৩৩

ভোলাহাট সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ
জব্দকৃত নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ বিজিবি সদস্যরা : ছবি এশিয়ান টিভি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৩ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার চামুচা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

ব্যাটালিয়নের ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৪-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।

আরও পড়ুন:  চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেলসহ গান পাউডার উদ্ধার

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪২:২০


জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি আজ
জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি আজ
১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:১০:৪৫