আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে এবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভের ডাক দিয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি। আজ ১৭ অক্টোবর শনিবার দুপুরে পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ধ্রুব রাঠি জানান, তিনি লন্ডনে পৌঁছেছেন। সেখানে অবস্থানরত সমর্থকদের শনিবার দুপুর ১২টায় পার্লামেন্ট স্কয়ারে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টে রাঠি লেখেন, ‘আপনারা যদি এখানে থাকেন, তাহলে আগামীকাল দুপুর ১২টায় পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে বিক্ষোভে যোগ দিন।’
বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি। হিন্দিতে দেওয়া পোস্টে রাঠি লেখেন, ‘আন্তর্জাতিক মহলে ঢাক পেটানোর সময় এসে গেছে।’ পোস্টের শেষে তিনি ‘জয় হিন্দ’ লেখেন।
এর আগে গত সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে একটি বিক্ষোভ কর্মসূচির আগে ধ্রুব রাঠিকে আটক করার খবর প্রকাশিত হয়। হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তাঁর বাসা থেকে তাঁকে আটক করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভারতে নির্বাচনপ্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে দলটি এ কর্মসূচির আয়োজন করেছিল।
সূত্র: ইকোনমিক টাইমস
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available