• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:১৪:২৪ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইল হেফাজতে ইসলাম

২৪ জুলাই ২০২৬ দুপুর ১২:২৩:৪৫

ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইল হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক: অসুস্থ ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

২৩ জুলাই বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে আয়োজিত এক দোয়া মাহফিলে এ আহ্বান জানান সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।

এ সময় তিনি বলেন, ধর্মমন্ত্রী কায়কোবাদ একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। কায়কোবাদ যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় ফিরে আসতে পারেন।

দোয়া মাহফিলে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেম, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে বাদ যোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসায় কায়কোবাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। একই সঙ্গে জামিয়া ওবায়দিয়া নানুপুর, জামিয়া আরাবিয়া জিরি, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লার আশরফুল উলুম মাদরাসাসহ দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ আহ্বানে সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা এবং দেশবাসীকে কায়কোবাদের আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানান।

উল্লেখ্য, কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ জুলাই শুক্রবার তার বাম নিতম্বে (হিপ) অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
২৪ জুলাই ২০২৬ দুপুর ০১:০৯:৪৬









হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ
হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ
২৪ জুলাই ২০২৬ সকাল ১১:৫৯:১৮

Follow Us