• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে আষাঢ় ১৪৩৩ রাত ১০:৩৯:২৯ (10-Jul-2026)
  • - ৩৩° সে:

‘দেশ ছাড়বেন না বলেও গেছেন, এবারও আসবেন না’: ডা. শফিকুর রহমান

১০ জুলাই ২০২৬ রাত ০৯:৩৩:৩৪

‘দেশ ছাড়বেন না বলেও গেছেন, এবারও আসবেন না’: ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার আশা প্রকাশ করেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশে আসবেন না।

১০ জুলাই শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আচ্ছা দেখেন, তিনি তো বলেছিলেন তিনি দেশ ছেড়ে যাবেন না। তিনি গেছেন কি না? গেছেন তো। এখন তিনি বলছেন দেশে আসবেন, কিন্তু তিনি আসবেন না।

শফিকুর রহমান বলেন, সবাই মিলে যেন আমরা দেশটাকে সুন্দর করতে পারি। আমরা যেন দুর্নীতিমুক্ত, স্বচ্ছ দেশ গড়তে পারি, যেটা হবে মানবিক দেশ। এটাই জাতির কাছে আমাদের প্রত্যাশা।

এদিন সকালে জামায়াত আমির দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি সরাসরি পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি ত্রাণ বিতরণ করেন। পরে বিকালে তিনি ঢাকা ফিরে যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







অভিনেতা রাজপাল যাদবের সাজা বহাল
অভিনেতা রাজপাল যাদবের সাজা বহাল
১০ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৫৫


ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কা
১০ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৩০


Follow Us