অনলাইন ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের মুক্তি নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না হওয়া পর্যন্ত সংসদের ভেতরে ও বাইরে তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে।
২৩ জুলাই বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে অবমূল্যায়ন করা উচিত নয়। যারা অতীতে জনগণের রায়কে উপেক্ষা করেছে, ইতিহাসে তাদের মূল্য দিতে হয়েছে। বাস্তবতা মেনে নিয়ে জনগণকে সম্মান জানালে জনগণও সরকারকে সম্মান করবে।
তিনি অভিযোগ করেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও নির্বাচনের পর সরকার গণভোটকে অবৈধ বলছে। যদি গণভোট অবৈধ হয়, তাহলে সংসদ নির্বাচন কীভাবে বৈধ হয়।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ঘটনার দায় সরকারকেই নিতে হবে। যারা দেশের রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি।
জুলাইয়ের ঘটনায় জড়িতদের বিচার দ্রুত নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান ডা. শফিকুর রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available