• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:২১:২৯ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

দারিদ্রতা দূরীকরণে বিএনপি সবসময় ছিল চ্যাম্পিয়ন: ভারপ্রাপ্ত মহাসচিব

৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৯:৩৪

দারিদ্রতা দূরীকরণে বিএনপি সবসময় ছিল চ্যাম্পিয়ন: ভারপ্রাপ্ত মহাসচিব

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে, কখনো শেয়ার বাজার লুট হয়নি। বিএনপির আমলে সবসময় গ্রামীণ রাস্তাঘাটে উন্নয়ন হয়। মেগা প্রজেক্ট, ফ্লাইওভার এগুলো দেখায়নি। এই কারণে দারিদ্রতা দূরীকরণে বিএনপি সবসময় ছিল চ্যাম্পিয়ন।

৭ সেপ্টেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবে সাবেক মন্ত্রী সাইফুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন,  অনেক সংকট মোকাবেলা করা গেছে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া একজন সুযোগ্য অর্থনীতিবিদ পেয়েছিলেন অর্থমন্ত্রী হিসেবে। যিনি ছিলেন আন্তর্জাতিকভাবে সমাদৃত এবং দেশের কৃষিভিত্তিক অর্থনীতির বাস্তবতা হৃদয় দিয়ে অনুভব করতেন।

তিনি আরও বলেন, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন কিন্তু কখনও শেয়ারবাজার লুট হয়নি। আপনি শুনেছেন ২০০১ থেকে ২০০৬ শেয়ারবাজার হরিলুট হয়েছে? ৯১ থেকে ৯৬ শেয়ারবাজার কোনো লুণ্ঠন হয়েছে? এটার কারণ সাইফুর রহমানের ব্যবস্থাপনা। তিনি ঠিকই বুঝতে পারতেন যে কারা এখানে ফটকাবাজি করছে। ঠিক ওই সময় তিনি লকইন করা অন্যান্য পদক্ষেপ নিতেন।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার
নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৫:১৯



রাঙামাটিতে দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী
রাঙামাটিতে দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৯:৩৩





আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৪:১২