• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:১৮:৪২ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী

৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৯:৩৩

রাঙামাটিতে দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী

রাঙামাটি প্রতিনিধি: দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটিতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। চিকিৎসাসেবার পাশাপাশি এ উদ্যোগে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তাও তুলে ধরা হয়।

৬ সেপ্টেম্বর রোববার সকালে রাঙামাটি সদর জোনের উদ্যোগে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত। দিনব্যাপী আয়োজনে দুর্গম এলাকার অসহায় ও দুস্থ নারী, পুরুষ ও শিশুসহ শত শত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যা পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। দূরবর্তী পাহাড়ি এলাকায় বসবাসকারী অনেক মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চিকিৎসাকেন্দ্রে যেতে হয়। ফলে স্থানীয় পর্যায়ে এ ধরনের চিকিৎসা ক্যাম্প তাদের জন্য স্বস্তির সুযোগ তৈরি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গমতা ও দূরত্বের কারণে যারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন, তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ ধরনের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, দুর্গম এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারগুলোর জন্য এ ধরনের আয়োজন সরাসরি উপকার বয়ে আনে।

স্থানীয়দের ভাষ্য, চিকিৎসার পাশাপাশি পাহাড়ি-বাঙালি সবার অংশগ্রহণে আয়োজিত এ ধরনের কর্মসূচি পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বাড়াতেও ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীন চাকমা, ইউপি সদস্য রিটন বড়ুয়া, মাবিকছড়ি বাজার সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম সগির, সাপছড়ি যুবদলের সভাপতি আব্দুল বাছা, সমাজ কমিটির সদস্য মো. জাহাঙ্গীরসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার
নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৫:১৯



রাঙামাটিতে দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী
রাঙামাটিতে দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৯:৩৩





আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৪:১২

রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৬:১০