• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪৮:১৪ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই: হাসনাত

২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৭:২৯

রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই: হাসনাত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের আর রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। আগুন সন্ত্রাস আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের অংশ। আর এসব কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছে ভারত।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করে এনসিপি। তার আগে মানিক মিয়া অ্যাভিনিউতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, পাঁচই আগস্ট আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয় হয়েছে। এখন দেশের লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদী জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি গণভোটের রায়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন

আ.লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন: সাদিক কায়েম

এদিকে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে ভারত।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি: ডিএমপি
৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি: ডিএমপি
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫০:৪৭

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:০৪


ফের ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন
ফের ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪১:১৫