• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৪৫:৩৩ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

১০ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৩:৫০

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

অনলাইন ডেস্ক: নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর শনিবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোটন চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন।

রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ