• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:০১:১২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খান

১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩৬:৫৪

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খান

ডেস্ক রিপোর্ট: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আহমেদের মধ্যে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া দেখা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান তার পোস্টে লেখেন, ‘রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়! যখন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্ট আর রুমিন ফারহানা আপার ফেসবুক পোস্টের মধ্যে কোন পার্থক্য থাকে না, তখন বলতেই হয়, জাতীয় সংসদে আওয়ামী লীগের একমাত্র যোগ্য প্রতিনিধি রুমিন ফারহানা আপা! হয়তো এই পারফরম্যান্স দেখে রুমিন ফারহানা আপাকে আ.লীগের বাংলাদেশ শাখার সভানেত্রী হিসেবেও দায়িত্ব দিতে পারে শেখ হাসিনা।’

রাশেদ খান আরও লেখেন, ‘তিনি গতকাল যে বক্তব্য দিয়েছেন, এ বক্তব্য তার অতীত বক্তব্যের সাথে সাংঘর্ষিক! ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নমিনেশন পাওয়ার আগে এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী এমপি হয়ে সংসদ গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ফটোকপি গতকাল বিএনপির বিরুদ্ধে উত্থাপন করেছেন রুমিন ফারহানা আপা!’

জামায়াত প্রসঙ্গ টেনে রাশেদ খান লেখেন, ‘আর জামায়াতের আমির তাকে বেশ উৎসাহ দিয়েছেন! কিন্তু তিনি কি ভুলে গেছেন যে, কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যের সময় জামায়াতের ৯০ জন এমপি কীভাবে হট্টগোল করছিলো? নিজেরা যে সংস্কৃতির সূচনা করেছে, সেই ধরনের সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা তো বেমানান!’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘আরেকজন জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদ ২০০১-২০০৬ পর্যন্ত বিএনপি সরকারের সমালোচনা করতে গিয়ে মূলত থুতু উপরের দিকে ফেলে নিজের গায়েই মাখলেন আর স্মরণ করিয়ে দিলেন ওই সরকারের কৃষিমন্ত্রী ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, আর সেটি ছিলো বিএনপি-জামায়াতের জোট সরকার! পরিস্থিতি দেখে মনে হচ্ছে, জাতীয় সংসদে জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদ, হাসনাত আব্দুল্লাহ ও স্বতন্ত্র এমপি রুমিন ফারহানারা সবাই আওয়ামী বয়ানের পক্ষে বেঁধেছে জোট!’

সবশেষে রুমিন ফারহানার উদ্দেশে প্রশ্ন রেখে রাশেদ খান লেখেন, ‘কিন্তু জাতি কি ভুলে গেছে, জাতীয় নির্বাচনের আগে রুমিন ফারহানা আপা হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলে সম্বোধন করেছিলো?’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত শাওনের মৃত্যু
সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত শাওনের মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:২৫


ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৭
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৭
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:৪১