• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:০০:৪৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৬

১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:৪১

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৬

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৮৬ জন নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এমভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে মোট ১৩৪ জন ছিলেন। তাদের মধ্যে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্য।

ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, আগুন লাগার পর ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য রয়েছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। আগুনের কারণ এখনো জানা যায়নি; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় ম্যানিলার বেসেকো এলাকা থেকে কোরনের উদ্দেশে যাত্রা করা ফেরিটিতে আগুন লাগে। তখন এটি পালাওয়ান প্রদেশের কোরন উপকূলের কাছে ছিল। উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ফেরিটিতে আগুন ছড়িয়ে পড়ে।

ফিলিপাইন কোস্টগার্ড প্রকাশিত ভিডিওতে ফেরিটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা গেছে। উদ্ধারকারী দলের সদস্যদের ঘটনাস্থলে তৎপর থাকতে দেখা যায়।

কোস্টগার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব জানান, জাহাজটির যাত্রী ও ক্রুদের তালিকায় মোট ১৩৪ জনের নাম ছিল। আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ফেরিটি ম্যানিলা থেকে কোরনের উদ্দেশে যাত্রা করছিল। কোরন ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৬
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:৪১









নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:০৪