• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:০৪:০৭ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খাঁন

১৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:৩২

সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আবদুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন নাহিদ ইসলাম—এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

১৪ অক্টোবর বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি করেন তিনি। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সময় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে রাশেদ খাঁন দাবি করেন, ১৯ জুলাই—জুলাই গণঅভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি মানুষ শহীদ হওয়ার দিন—সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন। একই সময়ে আব্দুল কাদেরের ঘোষিত ৯ দফা দাবি বানচাল করতে ৮ দফা কর্মসূচি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

স্ট্যাটাসের সঙ্গে এ সংক্রান্ত নেত্রনিউজের ২০২৪ সালের ২০ জুলাইয়ের একটি সংবাদও শেয়ার করেন তিনি অভিযোগ করেন, বর্তমানে রাজনৈতিক পরিসরে সারজিস-হাসনাতের গুরুত্ব বাড়লেও আব্দুল কাদেরদের ভূমিকা ইতিহাসে আড়ালে পড়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
১৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৪:৫৯