• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:০৪:২১ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

টঙ্গীতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও

১৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২০:৩৭

টঙ্গীতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও

অনলাইন ডেস্ক: গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট, সাথে যোগ দিয়েছে সেনাবাহিনীও।

১৪ অক্টোবর বুধবার সকাল পৌণে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ৩টি ইউনিট। পরে আগুনের ভয়বহতা দেখে আরও ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়। তবে, এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এদিকে, আগুনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ফায়ার সার্ভিসের নতুন ইউনিটগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
১৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৪:৫৯