• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৫৯:৪২ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৯:৪২

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

ডেস্ক রিপোর্ট: বিএনপির প্রবীণ নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। ১৩ অক্টোবর মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মৃত্যুর পর হাসপাতাল থেকে সালাহউদ্দিন আহমেদের মরদেহ তাঁর সাবেক নির্বাচনী এলাকা শ্যামপুরের বাসভবনে নেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর বুধবার বাদ জোহর শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী হিসেবে অবিভক্ত ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন সালাহউদ্দিন আহমেদ।

অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদ বয়সজনিত নানা জটিলতায় বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তাঁর মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংগঠনের প্রতিনিধিরা।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩, আহত ২
ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩, আহত ২
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৮:২৩



আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ
আজও নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৮:৩৩

সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
১৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪২:৫৪