• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১০:৫৯ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ

৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:০৪

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

৪ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয়।

সকালে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা। জবাবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে পরিস্থিতি ভালো ছিল, স্বাভাবিক ছিল। সাড়ে ৯টার দিকে গাছা থানা এলাকায় ২ থেকে ৪ হাজার শ্রমিক রাস্তায় আসে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে টিয়ালশেল ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকে শ্রমিকরা এসেছিল। তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে। সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি ভালো আছে। কাশিমপুরের দিকে একটু উত্তেজনা আছে, আমরাও সতর্ক অবস্থানে আছি।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নেই বয়সসীমা, অফিসার পদে জনবল নেবে আড়ং
নেই বয়সসীমা, অফিসার পদে জনবল নেবে আড়ং
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৬:৩৩







গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:০৪

নতুন দায়িত্বে এমপি ইশরাক
নতুন দায়িত্বে এমপি ইশরাক
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১১:৫১

আজ স্বর্ণের ভরি কত?
আজ স্বর্ণের ভরি কত?
৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৬:৪২