ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী লীগের ভেতরেই ‘লুকিয়ে ছিল’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে ‘লঘু’ বলেও মন্তব্য করেছেন তিনি।
২৮ আগস্ট শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে বিরোধী দলের সঙ্গে সরকারের আচরণ নিয়ে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টানেন তিনি। তাহেরের বক্তব্যের ভিত্তিতে ভবিষ্যতে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে পারে বলেও দাবি করেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, বিরোধী দলের সঙ্গে সরকার যে আচরণ করছে, আওয়ামী লীগও এমন আচরণ করেনি—জামায়াত নেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের এমন বক্তব্যে তার আগের করা একটি মন্তব্যই স্পষ্ট হয়েছে।
তার ভাষ্য, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ‘লংমার্চের’ মাধ্যমে দেশকে অশান্ত করে ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ জামায়াত মাঠে নামতে পারে।
১৯৭১ সালে জামায়াতের ভূমিকা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন তাহেরের বক্তব্যের সমালোচনা করেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বিষয়টি জামায়াতের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে। এ কারণেই জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে ‘লঘু’ বলা যায় বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন আরও দাবি করেন, আওয়ামী লীগ গত ১৬ বছর জামায়াতের সঙ্গে খারাপ আচরণ করেনি, কারণ জামায়াত আওয়ামী লীগের মধ্যেই ‘লুকিয়ে ছিল’। তার অভিযোগ, আওয়ামী লীগের কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে তুলে ধরতে জামায়াতের পক্ষ থেকে নতুন রাজনৈতিক বক্তব্য সামনে আনা হচ্ছে।
পোস্টের শেষাংশে জামায়াত নেতা তাহেরের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, এনসিপি নেতা নাহিদ ইসলামও বিষয়টি উপভোগ করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available