ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় তার স্ত্রী রিমি দাস ও দুই ছেলে সঙ্গে ছিলেন।
২৮ আগস্ট শুক্রবার ভোর ৫টার দিকে পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার পর থেকে পিন্টু দাস সপরিবারে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্তের পর পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই দিন ধরে অভিযান চালানোর পর পিন্টু দাসকে আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঋণের চাপের কারণে তিনি সপরিবারে আত্মগোপনে গিয়েছিলেন।
আটকের পর তাকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
সুত্র: কাল বেলা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available