• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৩২:৩৭ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১৮:৫০

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফলাফলের আলোকে সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৪ এপ্রিল রাজধানীতে এই জোট বিক্ষোভ-সমাবেশ করবে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে।’

Ad
Ad

হামিদুর রহমান আরও জানান, ‘আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

Ad

তিনি উল্লেখ করেন, আগামী ৭ এপ্রিল মঙ্গলবার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে এবং এর মধ্যে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি চূড়ান্ত করা হবে।

এই কর্মসূচি সরকারের সংবিধান সংশোধনী প্রক্রিয়া ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরোধী প্রতিক্রিয়ার অংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us