• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৫৩:৪০ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৬:৫২

টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট, তিল ও উফসী আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

২ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে ১২টি ইউনিয়নের কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ১ বিঘা জমিতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় বীজ ও সার প্রণোদনা হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এবং শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলামসহ অন্যান্যরা।

কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আবাদে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৪৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৫








হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:৩৩