• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:১৫ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৮:৩৩

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

১ এপ্রিল বুধবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে উপজেলার সাজনপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।

Ad
Ad

অভিযানে মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের মালিক মোর্শেদ মাঝিকে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Ad

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিল। দিনের বেলায় কৃত্রিম সংকট দেখিয়ে সরবরাহ সীমিত রাখা হলেও গভীর রাত থেকে ভোর পর্যন্ত প্রতি লিটার পেট্রোল ও ডিজেল ১৫০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি করা হতো।

অভিযানকালে আরও জানা যায়, প্রতিষ্ঠানটি কালোবাজারির মাধ্যমে জ্বালানি তেল সংগ্রহ করত এবং ক্রয়-বিক্রয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, সরকার নির্ধারিত মূল্য অমান্য করে সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে জরিমানা আরোপের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এবার অটোগ্যাসের দামেও বড় লাফ
এবার অটোগ্যাসের দামেও বড় লাফ
২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:২০

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন
২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:২০


গাজীপুর সাফারি পার্কে নতুন তিন সিংহ
গাজীপুর সাফারি পার্কে নতুন তিন সিংহ
২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪১






Follow Us