• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৪৭:৫৮ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের

২০ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৫:২৪

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐকমত্য হয়েছিল, তা থেকে সরে আসার অভিযোগ তুলে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

২০ আগস্ট বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘রাষ্ট্রপতির পদ অলংকারিক হলেও জাতীয় সংকট ও জাতীয় নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্রপতি বাংলাদেশে সার্বজনীন ঐক্য ও আস্থার প্রতীক হিসেবে ভূমিকা পালন করেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশে জাতীয় নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকট রয়েছে, তার অন্যতম কারণ দলীয় রাষ্ট্রপতি। এ সংকট থেকে উত্তরণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে বেশ কিছু নীতিতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে বিএনপিরও কোনো নোট অব ডিসেন্ট ছিল না। ইসলামী আন্দোলন প্রত্যাশা করেছিল, জুলাই সনদে ঐকমত্য হওয়া সেই নীতিগুলো অনুসরণ করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তা না হওয়ায় এই নির্বাচনে ভোট দেওয়া সমীচীন মনে করছে না দলটি।’

বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘জুলাই সনদে ঐকমত্য প্রতিষ্ঠিত বিষয়গুলোর মধ্যে ‘রাষ্ট্রপতি’ শিরোনামে ধারা-১০-এ বলা হয়েছে, রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষের (উচ্চ ও নিম্নকক্ষ) সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হবেন। এ ধারার বিষয়ে বিএনপিও একমত হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘ধারা-২৮-এ জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোটদানের প্রসঙ্গে অর্থ বিল ও আস্থাভোট ছাড়া অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বলে উল্লেখ রয়েছে। এ বিষয়েও বিএনপিসহ সবাই একমত হয়েছিল এবং কোনো নোট অব ডিসেন্ট ছিল না।’

তবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদে ঐকমত্য হওয়া এই দুইটি বিষয়ের কোনোটিই মান্য করা হচ্ছে না বলে অভিযোগ করেন গাজী আতাউর রহমান।
সূত্র: যুগান্তর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫১:১০



বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৪:৩৮

ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৪:১৫