• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৪:৪৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে হামলার পর মানিকগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত

২৯ জুলাই ২০২৬ সকাল ০৮:৫২:২৮

হবিগঞ্জে হামলার পর মানিকগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত

মানিকগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জে দলের পূর্বঘোষিত 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিতব্য জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

২৮ জুলাই মঙ্গলবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।

দলীয় সূত্র জানায়, দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৯ জুলাই বুধবার বিকেল সাড়ে ৫টায় মানিকগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা ছিল। তবে হবিগঞ্জের ঘটনায় কেন্দ্রীয় নেতারা সেখানে অবস্থান করায় কেন্দ্রীয় সিদ্ধান্তে মানিকগঞ্জের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

মো. আরিফুল ইসলাম বলেন, ‘হবিগঞ্জের ঘটনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা সেখানে যাচ্ছেন। এ কারণে মানিকগঞ্জের জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরে কর্মসূচির নতুন তারিখ ও সময় নির্ধারণ করা হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

তিনি জানান, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে ২৯ জুলাই বুধবার হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে এনসিপি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২