• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১৮:৪০ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেন ৪৫ মিনিট: হাসনাত আবদুল্লাহ

১১ জুলাই ২০২৬ দুপুর ১২:২৫:৩৪

সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেন ৪৫ মিনিট: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে এনসিপির মাত্র ছয়জন সদস্য থাকলেও তাদের সংক্ষিপ্ত বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে দীর্ঘ সময় ব্যয় করতে হয়।

১০ জুলাই শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেন ৪৫ মিনিট। আমরা যদি ৪৫ মিনিট সময় পাই, তাহলে তার জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি পুরো অধিবেশন লেগে যাবে।”

তিনি আরও দাবি করেন, এনসিপির ছয়জন সংসদ সদস্য কার্যকর ভূমিকার দিক থেকে ২১২ জন সদস্যের সমান শক্তি ও প্রভাব রাখেন।

নির্বাচনী অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের সময় প্রতিপক্ষ এনসিপিকে ‘চিলড্রেন পার্টি’ বলে উপহাস করেছিল এবং ধারণা করেছিল দলটি ৫০০ ভোটও পাবে না। তবে সাধারণ মানুষের সমর্থনে দলটি ১ লাখ ৬৮ হাজার ভোট পেয়েছে এবং কোনো কেন্দ্রেই তাদের বিজয় ঠেকানো যায়নি বলেও দাবি করেন তিনি।

আগামী দিনে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। পরাজিত হলেও সমস্যা নেই। অন্তত নিজের ভোট নিজে পেলেও নির্বাচনে থাকুন। যতদিন তরুণ প্রজন্ম রাজপথে এবং নেতৃত্বে সক্রিয় থাকবে, ততদিন বাংলাদেশ পিছিয়ে পড়বে না।”

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ স্থানীয় নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্ব জনসংখ্যা দিবস আজ
বিশ্ব জনসংখ্যা দিবস আজ
১১ জুলাই ২০২৬ দুপুর ১২:৪৯:২২


আগামীকাল বাঘিনী যাচ্ছে সুন্দরবনে
আগামীকাল বাঘিনী যাচ্ছে সুন্দরবনে
১১ জুলাই ২০২৬ দুপুর ১২:৪৫:২১





Follow Us