• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৩৭:০১ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপির এক দফা খাদে পড়ে গেছে: ওবায়দুল কাদের

২ আগস্ট ২০২৩ বিকাল ০৫:২৯:৩৫

বিএনপির এক দফা খাদে পড়ে গেছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির এক দফা খাদে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির এক দফা খাদে পড়ে গেছে। ওই দলের কোমর বেঁকে গেছে। ওই দল আর দাঁড়াতে পারবে না। গোপলাপবাগে গরুর হাটে কোমর একবার ভেঙেছে। এবার সোহরাওয়ার্দী গিয়ে পথেই হাঁটু ভেঙে গেছে।

২ আগস্ট বুধবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

Ad
Ad

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধৈর্য ধরেন। আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা বাংলাদেশের জনগণের ক্ষমতা। আমরা পালাবো না। পালিয়েছে আপনাদের (বিএনপি) নেতারা।

Ad

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

সমাবেশে রংপুর বিভাগের আট জেলা থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বকশীগঞ্জে আশানুরূপ দাম না পেয়ে হতাশ আলু চাষিরা
বকশীগঞ্জে আশানুরূপ দাম না পেয়ে হতাশ আলু চাষিরা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৮:১৭


শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪১:২৭



টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪:৩৮

দায়িত্ব গ্রহণ করেছেন নতুন গভর্নর
দায়িত্ব গ্রহণ করেছেন নতুন গভর্নর
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৩:৪১


Follow Us