• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৫৭:১২ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

২৭ জুন ২০২৬ বিকাল ০৪:৩৭:৫৫

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

অনলাইন ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির সাবেক যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘ ১৬ বছর মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে।

২৭ জুন শনিবার রাজধানীর বিজয় নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিবেশনে কেন্দ্রীয় কমিটির চলমান মেয়াদ শেষ হওয়ার আগেই তা ভেঙে দিয়ে শীর্ষ পর্যায়ে এই পরিবর্তন আনা হয়। দলীয় সূত্রে জানা যায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক পুনর্গঠন ও নেতৃত্বে নতুন গতি আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণ, প্রার্থী বাছাইয়ে দুর্বলতা এবং মাঠপর্যায়ে সাংগঠনিক সক্রিয়তার ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে বলে জানা গেছে। এসব কারণে আগাম নেতৃত্ব পুনর্গঠনকে জরুরি মনে করা হয়।

নতুন মহাসচিব গাজী আতাউর রহমান এর আগে যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে সাংগঠনিক ও গণমাধ্যম কার্যক্রমে সক্রিয় ছিলেন। অন্যদিকে বিদায়ী মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ দীর্ঘদিন ধরে দলটির অন্যতম শীর্ষ সংগঠকের দায়িত্ব পালন করে আসছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us