• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:০৪:০৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বিএনপি

৬ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বিএনপি

ডেস্ক রিপোর্ট: বাজেট অধিবেশন শুরুর আগের দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বসেছে সরকারি দল বিএনপি।

৬ জুন শনিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে এই সভা শুরু হয়।

প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা বসেছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়।

সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় এই সভায় বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, আগামীকাল রোববার বিকেলে এয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সূত্র: বাসস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮