• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৩৭:৩৫ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে জামায়াতের জনসচেতনতা কর্মসূচি

৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৬:৫৪

ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে জামায়াতের জনসচেতনতা কর্মসূচি

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ৪ অক্টোবর রোববার থেকে ১০ অক্টোবর পর্যন্ত ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে দলটি।

রোববার সকাল ৯টায় রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে এ কর্মসূচির উদ্বোধন করবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং মশাবাহিত এ রোগের বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ জন্য দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছিল জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রকাশিত তথ্যেও ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের কথা জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?
দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?
৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:২১:৩৩