• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০০:৩৮ (23-May-2026)
  • - ৩৩° সে:

গণভোটের রায় অস্বীকার করেছে বিএনপি: গোলাম পরওয়ার

২৩ মে ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:১৮

গণভোটের রায় অস্বীকার করেছে বিএনপি: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে ভোট চাইলেও সরকার গঠনের পর অবস্থান পরিবর্তন করেছে। তিনি দাবি করেন, দলটি এখন সংসদে দাঁড়িয়ে গণভোটের বিরোধিতা করছে এবং গণভোটের রায়কে অস্বীকার করেছে।

২৩ মে শনিবার দুপুরে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পিরোজপুর কনভেনশন সেন্টারে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দুনিয়ার আর কোনো সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে এমন নজির নেই। আর এ কারণেই দেশে সংকট সৃষ্টি হয়েছে। নির্বাচনের সময় তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিল, এখন সেটিকেই বেআইনি বলছে।’

জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পে স্কেল নিয়ে বড় জন্য সুখবর
পে স্কেল নিয়ে বড় জন্য সুখবর
২৩ মে ২০২৬ সন্ধ্যা ০৬:২০:১৬





Follow Us