নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান-এর বক্তব্যকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।
২৮ এপ্রিল মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।


বক্তব্যের সময় বিরোধী দলের প্রতি ব্যক্তিগত আক্রমণ ও সমালোচনার অভিযোগ ওঠে। এর জেরে বিরোধী সদস্যরা তীব্র প্রতিবাদ জানালে সংসদ কক্ষ দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয় এবং সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য কড়া হুঁশিয়ারি দেন।

ফজলুর রহমান তার বক্তব্যে অভিযোগ করেন, তাকে ব্যক্তিগতভাবে কটূক্তি করা হচ্ছে এবং ‘ফজা পাগলা’ বলে সম্বোধন করা হয়। তিনি আরও বলেন, তার বয়স ও মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে।
এ সময় স্পিকার তাকে থামিয়ে প্রশ্ন করেন, এ ধরনের মন্তব্য সংসদে সত্যিই করা হয়েছে কি না। পরে ফজলুর রহমান আবার বক্তব্য শুরু করলে জামায়াতে ইসলামী ও মুক্তিযুদ্ধ ইস্যুতে কঠোর মন্তব্য করেন, যা নিয়ে আবারও সংসদে শোরগোল শুরু হয়।
স্পিকার পরিস্থিতি শান্ত করতে গিয়ে বলেন, সংসদের আচরণ এমন হলে তা গ্রহণযোগ্য নয় এবং সবাইকে সংসদীয় বিধি মেনে চলার আহ্বান জানান।
বক্তব্যের শেষ দিকে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ইতিহাস এবং সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও মন্তব্য করেন, যা নিয়ে সংসদে উত্তেজনা আরও বাড়ে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available