• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০৯:০৭ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

এনসিপি নেত্রী রাফিয়া রাফি মারা গেছেন

৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২৯:২৫

এনসিপি নেত্রী রাফিয়া রাফি মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৮ এপ্রিল বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এনসিপি।

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদে রোকেয়া হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হন রাফিয়া। তিনি ২০২৪ সালের আন্দোলনেও সক্রিয় ছিলেন। পরে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন। তার দুই শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

এনসিপির ভেতরে ভিন্নমতের জায়গা ছিল না: সামান্তা শারমিন

পরিবার সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজা হবে। এছাড়া বগুড়ায় এনসিপি কার্যালয়ের সামনেও তার জানাজা হবে।

এনসিপির শোকবার্তায় বলা হয়েছে, তার এই অকাল প্রয়াণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক প্রকাশ করছে। তার মৃত্যুতে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারালো, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের একজন শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়, ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় অবস্থান গ্রহণ করেন। ক্যাম্পাসে সংঘটিত ফ্যাসিবাদবিরোধী ও আগ্রাসন বিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয় ও অগ্রগণ্য, যা তার সংগ্রামী চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত।

শোকবার্তায় আরও বলা হয়, এনসিপি মরহুমার রুহের মাগফেরাত কামনা করছে এবং মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করছে, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

আরও পড়ুন

দেশে কোনো সরকার আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রাফিয়া রাফির মৃত্যুতে শোকপ্রকাশ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী
গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী
৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:৪৩

মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:৫১