• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ রাত ১০:২৩:১৪ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

ইলিয়াস আলী কোথায়, সংসদে জানতে চেয়েছেন স্ত্রী লুনা

৩০ মার্চ ২০২৬ রাত ০৮:৪১:১৭

ইলিয়াস আলী কোথায়, সংসদে জানতে চেয়েছেন স্ত্রী লুনা

নিজস্ব প্রতিবেদক: ২০১২ সালের গুম হয়ে যাওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর (লুনা)। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচারও দাবি করেন তিনি।  

৩০ মার্চ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি সংসদে এ দাবি উত্থাপন করেন।

Ad
Ad

তাহসিনা রুশদীর লুনা সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর প্রতি ইলিয়াস আলী খুনের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন।

Ad

তাহসিনা রুশদী বলেন, ‘ইলিয়াস ও সুমন পারভেজসহ আরও যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরা জানতে চায় তাদের সন্তান কোথায়? আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি এক বছরেরও বেশি সময় প্রায় দেড় বছরের কাছাকাছি, আমরা এখনও জানি না আমাদের স্বজনরা কোথায়?

লুনা বলেন, ‘আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনও জানি না যে, তাদের অবস্থান কি? তাদের পরিণতি কি? ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, তাদের অবস্থান তাদের পরিণতি কী জানতে চাই। তাদের গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং যে গুমের শিকার হওয়া পরিবারগুলো রয়েছে, সেই সব পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা নিরাসন এবং গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং পরিবারগুলোর আর্থিক জটিলতা নিরসন করতে পুনর্বাসনের জন্য জোর দাবি জানাচ্ছি।

লুনা বলেন, আমি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে, তাদের বিচার প্রক্রিয়া ১৭ বছরের যারা গুম হয়েছে খুন হয়েছে তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি।

রাষ্ট্রপতির ধন্যবাদ জানিয়ে লুনা বলেন, ‘রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। এই অর্থে যে উনি বিগত ১৭ বছরের ফ্যাসিস্টের ভূমিকা তুলে ধরেছেন এবং এই গুম খুন নিয়ে উনি সঠিক চিত্র তুলে ধরেছেন। বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেই ইশতেহার বাস্তবায়নের জন্যে উনি ওনার সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন, সে কারণে আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবার প্রচেষ্টায় ইনশাল্লাহ এদেশ থেকে গুম-খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন গঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৪৬


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০



Follow Us