নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামির নামঞ্জুর করেছে আদালত।
৩০ মার্চ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের আদালতে আইভীর পক্ষে জামিন চাইলে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।


বিষয়টি করেছেন আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

অভিযুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ভবনের তৃতীয় তলায় ডাচ্ বাংলা ব্যাংকের শিমরাইল শাখার অভ্যন্তরীণ সজ্জার কাজ করতে থাকা তিন কর্মী পুড়ে মারা যান। তিনদিন পর তাদের মরদেহ ভবনটি থেকে উদ্ধার করা হয়। তাদের একজন ছিলেন ২৯ বছর বয়সী সেলিম মন্ডল। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর চরজগন্নাথপুর গ্রামে।
মৃত্যুর ১০ মাস পর গত বছরের ৬ জুন তার ভাই ওয়াজেদ আলী হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সাতজনকে এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা করে ৮০ জনকে আসামি করা হয়। এদিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ আগস্ট ডা. সেলিনা হায়াৎ আইভীকে নাসিক মেয়রের পদ থেকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। পরে গত বছর ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে আইভীকে জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। এই পাঁচ মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে নারায়ণগঞ্জের আইভী হাই কোর্টে জামিন চেয়ে পাঁচটি পৃথক আবেদন করেন এবং জামিন পান। পাঁচ মামলায় জামিন পেলেও তার মুক্তি মেলেনি। এখন পর্যন্ত আইভীর বিরুদ্ধে ১১টি মামলা গ্রেফতার দেখানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available