• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ রাত ০৯:০৭:১৬ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

হাসপাতালে ভর্তি সেলিনা রহমানকে দেখতে গেলেন ডা. রফিক

২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:০৩

হাসপাতালে ভর্তি সেলিনা রহমানকে দেখতে গেলেন ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে হাসপাতালে দেখতে গেছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

২২ ফেব্রুয়ারি রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

Ad
Ad

জানা গেছে, সেলিনা রহমান কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরে পায়ের তীব্র ব্যথার কারণে পরীক্ষা-নিরীক্ষার পর ডিপ ভেইন থ্রম্বসিস (DVT) ধরা পড়ে। তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে স্থানান্তর করা হয়।

Ad

প্রাথমিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। হাসপাতালে ডা. রফিক চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন।

পরিবার সেলিনা রহমানের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আইএসপিআরের সতর্কবার্তা
আইএসপিআরের সতর্কবার্তা
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৩২





Follow Us